মালদা

মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে পালন করলেন বিশ্ব নবীর জন্ম দিবস

জেলা জুড়ে পালন করা হল বিশ্ব নবীর জন্ম দিবস। জুলুসে পা মেলালেন নেতা কর্মীরাও। শহরের প্রায় সমস্ত ওয়ার্ড থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা জুলুস বের করে। এরপর সকলে একত্রিত হয়ে শহরের রাজ হোটেল মোড়, রবীন্দ্র এভিনিউ, ফোয়ারা মোড়, পিঁয়াজি মোড় বিভিন্ন রাস্তা দিয়ে পরিক্রমা করে। আজ তাদের এই জুলুসে পা মেলান মালদা জেলা প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান আশিষ কুন্ডু, ইংরেজবাজারের চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ কয়েক হাজার মানুষ। শহর পরিক্রমা করে জুলুস শেষে সকলে বিবি গ্রামে উপস্থিত হয়। সেখানে বিবি গ্রামের কোবরা ক্লাবের উদ্যোগে জুলুসে অংশ গ্রহণকারী সমস্ত মানুষকে জল খাওয়ানোর পাশাপাশি মুখ মিষ্টি মুখ করানো হয়।        

        পাশাপাশি এদিন মালদার চাঁচলেও পালন করা হয় বিশ্ব নবীর জন্ম দিবস। আজ এই দিন উপলক্ষে চাঁচল মহকুমা জুড়ে একটি মিছিল করা হয়। যা চাঁচল হাট থেকে শুরু করে গোটা চাঁচল পরিক্রমা করে আবার চাঁচল হাটে এসে শেষ হয়। বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এদিন এই মিছিলে অংশ নেয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hBwpiOehP5o